১. MidJourney ( midJourney.com )
শিল্পকর্মের মতো ইমেজ তৈরির জন্য বিখ্যাত। এটি বাস্তবিকের চেয়ে বেশি সৃজনশীল এবং শৈল্পিক ছবি তৈরি করতে ব্যবহার করা হয়।
এটি ব্যবহারকারীদের তাদের আর্টিস্টিক আইডিয়া রূপান্তর করতে সক্ষম করে।
২. StableDiffusion ( stablediffusionweb.com )
একাধিক স্টাইল এবং থিমে ইমেজ তৈরি করতে পারদর্শী। ওপেন সোর্স হওয়ার কারণে ব্যবহারকারীরা নিজেরা মডেল ট্রেইন করতে পারেন। যেমন: পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, এবং বিমূর্ত।
৩. Artbreeder ( artbreeder.com )
ব্যবহারকারীদের ইমেজের বিভিন্ন দিক পরিবর্তন করে ইমেজ জেনারেট করতে সাহায্য করে। মুখ, ল্যান্ডস্কেপ, এবং বিভিন্ন ফ্যান্টাসি কনসেপ্ট তৈরিতে সক্ষম।
ইহা ব্যবহার করে জেনেটিক অ্যালগরিদমের মাধ্যমে খুব সহজে ইমেজের বৈশিষ্ট্য পরিবর্তন করা যায়।
৪. DeepDreamGenerator ( deepdreamgenerator.com )
ইমেজের ওপর বিশেষ এফেক্ট প্রয়োগ করে সুররিয়ালিস্টিক এবং ড্রিমি ছবি তৈরি করে। এটি গুগলের DeepDream প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি।
৫. RunwayML ( RunwayML.com )
ভিডিও এবং ইমেজ এডিটিং করার জন্য ব্যবহৃত হয়। এটি ইমেজ স্টাইলাইজেশন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভাল সহ বিভিন্ন ক্রিয়েটিভ টুল প্রদান করে।
৬. Pixray ( pixray.com )
টেক্সট থেকে ইমেজ জেনারেট করার একটি সহজ এবং পোর্টেবল টুল। এটি কমান্ড লাইন, ওয়েব, এবং GUI ইন্টারফেসে ব্যবহার করা যায়।
যা ইমেজ জেনারেশনের জন্য একাধিক কাস্টমাইজেশন অপশন প্রদান করে।